প্রকাশিত: ১৯/০৩/২০২১ ১০:১৭ এএম

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি কটেজ কক্ষে আবদুল মান্নান (২৮) নামে এক যুবককে খুনের ঘটনায় তার দুই বন্ধুকে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর চেকপোস্টে থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরনে রক্তাক্ত জামা দেখে ঢাকাগামী একটি বাস থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় তাদের কক্সবাজারে আনা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি হোটেলে বন্ধুকে খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি গীয়াস।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. বাবু ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের সাগরপাড়ে সুইটহোম নামে একটি কটেজ থেকে আবদুল মান্নানের লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন তিনজন মিলে ওই কটেজের ৩০২নং কক্ষটি ভাড়া নিয়েছিল।

কিন্তু ওইদিন বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষ সন্দেহবশত পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের ধারণা, তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer