প্রকাশিত: ০৪/০২/২০২১ ৫:১৯ পিএম , আপডেট: ০৪/০২/২০২১ ৫:২১ পিএম

কক্সবাজারের ঈদগাঁওতে সংঘটিত গণধর্ষণ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি অবশেষে থানা পুলিশ উদ্ধার করেছে।
মঙ্গলবার(২ফেব্রুয়ারী) ঈদগাঁও থানার পার্শ্ববর্তী রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে গাড়িটি (যার নং- ঢাকা মেট্রো চ ১৩- ৪৪৬৪) সিলভার রঙের হাইয়েস উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতি সম্প্রতি সংঘটিত আলোচিত গণধর্ষণ ঘটনায় জড়িত থাকার অভিযােগে শ্রমিক নেতা খোরশেদ আলমকে ভিকটিমসহ ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে।
তার স্বীকারোক্তি মতে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস চালক আহমদ উল্লাহকে পুলিশ আটক করতে পারলেও মাইক্রোবাসটি জব্দ করতে পারেনি। সেই থেকে মামলার তদন্ত অগ্রগতির স্বার্থে পুলিশ মাইক্রোবাসটি হন্য হয়ে খুঁজতে শুরু করে।
ঘটনার এক সপ্তাহ অতিবাহিত না হতেই মামলার তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ দল পার্শ্ববর্তী রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছ গ্রাম সংলগ্ন পাহাড়ি জঙ্গলের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় রামু থানা পুলিশের সহযোগিতায় মাইক্রোবাসটি উদ্ধার করে।
পরে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে গাড়িটি জব্দ দেখানো হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) আবদুল হালিম গাড়িটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার নিজের নেতৃত্বে এসআই মোঃ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে অভিযান চালিয়ে এ গণধর্ষণ মামলার মূল আলামত, আসামিদের ব্যবহৃত গাড়িটি (যার নং- ঢাকা মেট্রো চ ১৩- ৪৪৬৪, সিলভার কালারের হাইয়েস (Super Jel) উদ্ধার করা হয়।
উদ্ধারকালে সিআইডি কক্সবাজার টিমের সহযোগিতায় আসামিদের ব্যবহৃত গাড়ি হতে সন্ধিগ্ধ কিছু আলামত জব্দ করা হয়।
তিনি ফরেনসিক রিপোর্ট পেলে মামলার তদন্তের আরো অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer