উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৯:০৪ এএম

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। নতুন নিয়মে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এই সুবিধা যেকোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

সোমবার (৩ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিহা এ তথ্য জানান।

দুই দিনের উজবেকিস্তান সফরে আজ তাশখেন্তে পৌঁছেছেন সৌদি এই মন্ত্রী। এ সময় ওমরাহ ভিসা সংক্রান্ত এ ঘোষণা দেন তৌফিক আল-রাবিয়াহ।

রোববার উজবেকিস্তান পৌঁছালে তাকে স্বাগত জানান উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ। এ সময় তাদের মধ্যে হজ ও ওমরাহ পালন সহজ করা নিয়ে বেশ কিছু আলোচনা হয়।

গত বছর হজ মৌসুমে প্রায় ১২ হাজার উজবেক অংশগ্রহণ করেন। গত দুই মাসে প্রায় ৩৬ হাজার উজবেক নাগরিক ওমরাহ পালন করেন বলেও জানান সৌদি মন্ত্রী।

সফরকালে বিভিন্ন স্তরের উজবেক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তৌফিক আল-রাবিয়াহ। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...