প্রকাশিত: ১৫/১০/২০২০ ৯:০৯ এএম

করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে আপাতত ৯ ধরনের রোগীকে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এ সময়ে স্বাস্থ্যঝুঁঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারতে অংশগ্রহণ না করতে আহ্বান জানান তারা। যেসব রোগীকে সতর্ক করা হয়েছে- যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। যারা হৃদরোগে আক্রান্ত। যাদের হার্টের অবস্থা দুর্বল এবং এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। যারা এইচআইভি আক্রান্ত।

গর্ভবতী নারী। যাদের লিভার ডিজিজে আক্রান্ত। এ ছাড়া যারা দীর্ঘ সময় ধরে বক্ষব্যাধিতে আক্রান্ত।

অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আরও কিছু দিন অপেক্ষ করার আহ্বান জানানো হয়েছে।

মহামারী করোনায় প্রায় সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...