প্রকাশিত: ১২/০৯/২০১৭ ৬:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মিষ্টিমুখ করালেন এমপি আবদুর রহমান বদি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন ঝুঁকিতে থাকা আলোচিত সমালোচিত সংসদ সদস্য বদির সঙ্গে দলের সাধারণ সম্পাদকের মিষ্টিমুখ ও আন্তরিকতায় কপালে ভাজ পড়েছে এই আসনের মনোনয়ন প্রত্যাশীদের।

দেশব্যাপী তুমুল আলোচিত সমালোচিত বদি আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়ন ঝুঁকিতে আছে বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই খবরে বেশ কিছুদিন ধরে চাঙ্গা হয়ে উঠেছিলো এই আসনে আওয়ামীলীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা।

সোমবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে একই গাড়িতে কক্সবাজার ফিরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এমপি বদি।

পথে উখিয়া স্টেশনে গাড়ি থামিয়ে ওবায়দুল কাদেরকে উখিয়ার বিখ্যাত নুরুর দোকানের মিষ্টি খাওয়ান এমপি বদি। এমন বদান্যতায় কপালে কপালে ভাজ পড়েছে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের।

সরকারি প্রাক নির্বাচন জরিপে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাক্তিগত জনপ্রিয়তার কারণে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি। তাকে মনোনয়ন দিলে কক্সবাজার-৪ আসনে আওয়ামীলীগের জয়ের সম্ভাবনা বেশি বলেই জরিপে উঠে এসেছে। তবে মাদক পাচার, মানবপাচারে পৃষ্ঠপোষক, বদির ভাই সহ পরিবারের একাধিক সদস্য এই সব ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক ও আইনজীবীকে মারধরের ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচিত হন সরকার দলের এই সংসদ সদস্য।

কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, শাহ আলম চৌধুরী ও অধ্যাপক হামিদুল হক চৌধুরীসহ একাধিক আওয়ামীলীগ নেতা।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...