প্রকাশিত: ১০/১২/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫০ এএম
Single Page Top

সংবাদ বিজ্ঞপ্তি:

রামু উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান এস. এম ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এবং মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

পৃথক শোক বানীতে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, জাতীয়তাবাদী রাজনীতির জন্য এস. এম ফেরদৌসের অবদান ও ত্যাগ অবিস্মরণীয়। তিনি শুধু রাজনীতিবিদ নন, সাামজিক অঙ্গনেও তার সুদৃঢ় অবস্থান। আমৃত্যু তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এস. এম ফেরদৌসের মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার থেকে বড় ধরণের এক শক্তি বিদায় হলো। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বিএনপির ত্যাগী নেতা এস. এম ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। তারা মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট হাসান ছিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বানী দেয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস. এম ফেরদৌস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকাল ৫টায় খুনিয়াপালংস্থ নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার বিকেল ৫টায় কক্সবাজার শহরের সী-কুইন মার্কেটের সামনে মোটর সাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিএনপি নেতা এস. এম ফেরদৌস। দুর্ঘটনার পরপরই তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম পাঠানো হয়।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer