প্রকাশিত: ১৭/০১/২০১৭ ৯:১১ পিএম , আপডেট: ১৭/০১/২০১৭ ১০:০৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমারের রাখাইন প্রদেশে থেকে নির্যাতনের শিকার হয়ে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করলেন৩ দেশেররাষ্ট্রদূত।
আজ মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির ও বস্তি এলাকা পরিদর্শণ করে তারা নিবন্ধিত ও রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন এবং রোহিঙ্গা শিবির এলাকা ঘুরে দেখেছেন রাষ্টদুতদের মধ্যে রয়েছেন সুইডনেরে রাষ্ট্রদূত জোহান ফ্রসিলে, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কায়রে ও নরওয়ের রাষ্ট্রদূত মরেটে লুনডেমো।পরিদর্শনকালে রোহিঙ্গারা রাষ্টদুতদের জানান, মিয়ানমারের সেনা ও রাখাইন যুবকের চরম নির্যাতন অত্যাচারের ভয়ে তারা বাংলাদেশে চলে এসেছে। বস্তিতে তারা মানবেতর জীবনযাপন করছে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ডিএসবির সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোঃ শামশুদৌজা ও উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer