প্রকাশিত: ১৬/১২/২০১৭ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৪ এএম

নিউজ ডেস্ক::
ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) বিয়ে করতে টালবাহানা করায় প্রেমিকা বিয়ের দাবিতে এসিল্যান্ডের গ্রামের বাড়িতে ওঠে। স্থানীয় উপজেলা প্রশাসন তাকে সরিয়ে দিতে না পেরে গভীর রাতে পরিবারের লোকজন তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে অপহরনের কায়দায় নিয়ে যায় ইউএনওর বাসায়। শুক্রবার তাকে ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
.
বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের কুড়ান চন্দ্র পালের বাড়িতে বিয়ের দাবিতে ওঠে রামাকান্ত কান্ত পালেরর প্রেমিকা দিনাজপুর সদরের নির্মল রায় এর মেয়ে মমতা রায় (২০)। খবর পেয়ে এসিল্যান্ড সটকে পড়েন।
খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালান। কিন্তু ওই কর্মকর্তাগণ সুরাহা করতে না পেরে ফিরে যান। পরবর্তীতে ইউএনও’র নির্দ্দেশে ওই দিন রাত আনুমানিক ১টায় রমানাথ কান্তের পরিবারের লোকজন মমতাকে শারীরিক নির্যাতন করে জোড়পূর্বক মাইক্রোবাসে তুলে উপজেলা নির্বাহী অফিসারের বাসায় রেখে আসেন।

এ সময় প্রেমিকা মমতা রায় স্থানীয় সাংবাদিকদের জানায়, দীর্ঘ দিন থেকে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। রামানাথ কান্ত পাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে বলে দাবী করেন ওই প্রেমিকা।

এরপূর্বে রামানাথ কান্ত পাল মমতাকে তার নিজ বাড়ি দেখার অজুহাতে নিয়ে এসে নিয়ে এসে তার ইজ্জত হরণ করে বলে অভিযোগ তার। সেসময় রমানাথ কান্ত নিজেকে রক্ষা করার জন্য মমতাকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে নিয়ে গেলে নির্বাহী অফিসার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মমতাকে তার দিনাজপুরের বাড়িতে ফেরৎ পাঠায়।
এরপর নিয়মিত মোবাইলে কথা বার্তা হলেও বিয়ের কোন ব্যবস্থা না হওয়ায় নিরুপায় হয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মমতা রায় রমানাথ কান্ত পালের বাড়িতে এসে ওঠে।

এলাকাবাসীর অভিমত রামানাথ কান্ত বিসিএস ক্যাডার হওয়ায় সরকারি লোকজন তাকে সহায়তা করছে। এতে অসহায় হয়ে পড়ে প্রেমিকা মমতা। এ ঘটনায় এসিল্যান্ড রামানাথ কান্ত পালের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অবশ্য আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা প্রশাসককে জানিয়ে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেন। আগামী ১৮ ডিসেম্বর প্রশাসনিক ও পারিবারিক ভাবে বৈঠকের মাধ্যেমে সমাধান করা হবে। এই মর্মে পুনরায় মমতাকে দিনাজপুরের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer