প্রকাশিত: ১৮/০৪/২০১৮ ২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
আগামী ৬ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ৬ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬ মে সময় দেয়া হয়েছে। তাই আগামী ৬ মে রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।তিনি বলেন, নির্ধারিত দিনে দুপুর ২টায় সারাদেশে একযোগে এই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মুঠোফোন থেকে এসএমএস করে ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
এ বছর গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী।
উল্লেখ্য, গত কয়েক বছর থেকে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer