প্রকাশিত: ২১/১০/২০২০ ৭:০১ পিএম

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ ও বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহায়তা করায় এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাময়িক বরখাস্ত হওয়া হাসান উদ্দিন ‘টু-আইসি’ পদে কর্মরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি)অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের জানান, রায়হান হত্যায় মূল অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে হাসানকে বরখাস্ত করা হয়।

তিনি জানান, বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ হাসানকে বরখাস্ত করে।

গত ১১ অক্টোবর রাতে সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার বাসিন্দা রায়হান উদ্দিনকে আটক করে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাত করা হলে তার মৃত্যু হয়। পরে কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

এ ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে নেওয়া হয়। এসআই আকবর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer