প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ১০:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গারা তাদের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে। রোববার স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, কেবলমাত্র রাখাইনে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ দিলেই তারা শূন্য রেখা থেকে সরে আসবে।

গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র একে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে গত মাসে মাইকিং শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। এমনকি সেখানে থাকা রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন করতে ইট পাটকেল, ঢিল ও বোতল ছুড়ে মারে সেনারা।

স্থানীয় রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেছেন, ‘আমাদের বাংলাদেশে প্রবেশের কোনো ইচ্ছা নেই। আমরা বাঙালি নই।’

তিনি জানান, শূন্য রেখায় তারা প্রায় ৬ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। মিয়ানমার যদি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়, সেনাবাহিনী তাদের যে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তার জন্য ক্ষতিপূরণ এবং নিজেদের গ্রামে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া না হলে তারা শূন্য রেখা থেকে সরবেন না।

তিনি বলেন, ‘আমরা আশ্রয় শিবিরে যেতে চাই না। আমরা সরাসরি আমাদের বাড়িতে যেতে চাই।’

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer