প্রকাশিত: ০১/০৯/২০১৭ ৯:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি-বেসরকারি ১৪টি মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষার প্রথমবারের মতো একসঙ্গে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু চবি নয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে থাকা কোনো মেডিক্যাল ও ডেন্টাল কলেজে বিএমডিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কারণে ফল প্রকাশ করা হয় না। শুধু তায় নয়, একসঙ্গে ওই তিন পেশাগত পরীক্ষার ফলাফলও একই দিন প্রকাশ হয়নি। এবারই প্রথম চবির অধীনে থাকা মেডিক্যাল কলেজগুলোর একসঙ্গে একই দিন ওই তিন পেশাগত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রকাশিত এই ফলাফলে রেকর্ড সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এমবিবিএস ওই তিন পরীক্ষায় মেধাতালিকার বেশির ভাগই চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। প্রত্যেক পেশাগত পরীক্ষায় ১০টি করে মেধাতালিকা রয়েছে।

এসব তালিকায় তিন পেশাগত পরীক্ষায় একক, যুগ্ম মিলে সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ২৪ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে ১৩ জন ও কক্সবাজার মেডিক্যাল কলেজ থেকে একজন এবং বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ থেকে দুজন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ থেকে একজন ও কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ থেকে একজন রয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া মোট ৪২ জন শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই মেয়ে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওই তিন পরীক্ষায় গড় পাসের হার ৬৯.৩৫ শতাংশ। এর মধ্যে প্রথম পেশাগত পরীক্ষায় পাসের হার ৬০.৫৫ শতাংশ। দ্বিতীয় পেশাগত ৭৫.৭৪ শতাংশ এবং তৃতীয় পেশাগত পরীক্ষায় ৭১.৭৬ শতাংশ।

প্রথম পেশাগত পরীক্ষায় ১৪টি মেডিক্যাল কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার কক্সবাজার মেডিক্যাল কলেজের। এই কলেজ থেকে ৫২ শিক্ষার্থী অংশ নিয়ে ৪৪ জন পাস করেছেন। পাসের হার ৮৪.৬২ শতাংশ।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer