প্রকাশিত: ১৩/১১/২০১৭ ১:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১২ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের আওয়ামী দলীয় এমপি আবদুর রহমান বদির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি। সংসদ অধিবেশনের কথা উল্লেখ করে সময় আবেদন করায় আদালত আগামী ৭ জানুয়ারি পরবর্তী অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এ আদেশ দেন।

জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক-২ আবুল কালাম আজাদ। বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। ২০০৮ সালের ২৪ জুন আদালতে চার্জশিট দাখিল করে দুদক। ২৭ জুলাই অভিযোগপত্র আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ। সুত্র: প্রতিদিনের সংবাদ

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...