প্রকাশিত: ১৭/০৪/২০২১ ৯:৫১ এএম

কক্সবাজারের শরনার্থী শিবিরের রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেন। বয়স-২২।

শুক্রবার দুপুরে প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ভর্তি হয় কক্সবাজারের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের ১৪০৭ নাম্বার রুমে।

রোগির প্রচন্ড রকমের পেট ব্যাথা লক্ষণ দেখা দেয়ায় তার অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসক দল।

এসময় চিকিৎসক দল অপারেশনের (পেট কাটা হয়)পর তার পেট থেকে কালো কসটেপ মোড়ানো ৩৯টি ছোট ছোট প্যাকেট বের করে আনে। বিষয়টি সন্দেহজনক হওয়া খবর দেয় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়েরকে।

পরে চকরিয়া থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যায়।এসময় প্যাকেটগুলো থেকে এক এক করে ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি বের করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

১৬ এপ্রিল শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পেট কেটে ইয়াবা উদ্ধার করা যুবক কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প -০২ এর ব্লক-০১ এর মো.ইলিয়াসের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো.যুবায়ের বলেন, শুক্রবার দুপুরে জাকির হোসেন নামের এক রোহিঙ্গা যুবকের পেট অপারেশন করে কালো কসটেপ মোড়ানো বেশ কিছু প্যাকেট বের করা হয়েছে বলে খবর দেয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের আবাসিক সার্জন ডা.স্টিফেন কেলী।

পরে থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় পেট কেটে বের করা ৩৯টি প্যাকেটের ভিতর থেকে প্রতি প্যাকেটে ৫০ পিস করে মোট ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী রোহিঙ্গা যুবক জাকির হোসেনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer