প্রকাশিত: ০২/১১/২০১৭ ৯:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট বাংলাদেশ সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী প্রতিমন্ত্রী সিমন হেনশ-এর পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরে তার সঙ্গে যোগ দেবেন হেদার নোয়ার্ট। রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনার জন্য আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ সফর করবেন তারা।

সফরে সিমন হেনশ-এর সঙ্গে তার দফতরের একটি প্রতিনিধি দলও অংশ নেবে। সফরে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশ, মিয়ানমার এবং বিচ্ছিন্নভাবে এ অঞ্চলের বিভিন্ন স্থানের মানুষকে মানবিক সহায়তা কিভাবে আরও সহজ করা যায় তা নিয়েও তারা আলোচনা করবেন।

সফরকারী প্রতিনিধি দলে থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম দফতরের উপ সহকারী মন্ত্রী স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী মন্ত্রী টম ভাজদা, পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক দফতরের পরিচালক প্যাট্রিসিয়া ম্যাহানি। সফরকারী প্রতিনিধি দলের সঙ্গে সরেজমিনে কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা দেখতে যাবেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...