প্রকাশিত: ০৭/১২/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিম দুইদিনের সফরে ১৯ ডিসেম্বর ঢাকা আসছেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন। সেসময়ে তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন। সেসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তারা।

এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer