প্রকাশিত: ৩১/০১/২০২০ ৬:৩০ পিএম

চীন থেকে একজন পর্যটককে মিয়ানমারে যাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ শুক্রবার মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলুর খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই ব্যক্তি ইয়াঙ্গুনে যান। ওই বিমানে আরও ৭৮ জন যাত্রী ছিলেন। তবে ওই একজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।

চীনের ৫৬ বছর বয়সী ওই পুরুষের মধ্যে করোনাভাইরাসের লক্ষণও দেখা দিয়েছে। সে কারণে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ওই বিমানের বাকি ৭৮ জনের মধ্যে কেবল মিয়ানমারের দু’জনকে নিজেদের মতো করে যেতে দেওয়া হয়েছে। অন্যদের বিমানবন্দরের বাইরে এখনো বের হতে দেওয়া হয়নি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer