প্রকাশিত: ১৭/০২/২০২২ ১০:৪৮ এএম

বিমানে করে নয়, এবার রাস্তা ধরেই দিল্লি থেকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানো যাবে। হরিয়ানার একটি সংস্থার আওতায় চলতি বছরের সেপ্টেম্বরেই এই সেবা চালু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। এর মধ্যেমে ৭০ দিনে দিল্লি থেকে ২০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মিয়ানমার, রাশিয়া, জার্মানিসহ মোট ১৫টি দেশ অতিক্রম করে লন্ডনে পৌঁছাবে বাসটি। খবর নিউজ ১৮ এর।

তবে এবারই প্রথম নয়। এর আগেও দিল্লি থেকে বাসে করে লন্ডনে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছিল। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস সেবা চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়লে সেই পরিসেবা বন্ধ করে দেয়া হয়।

পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস চালু করে। ১৯৭৬ পর্যন্ত সেই বাস রুট সচল থাকলেও ইরানের রাজনৈতিক উত্তেজনা এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেয়া হয়। তবে এবার প্রায় ৪৬ বছর পর ফের চালু হতে যাচ্ছে এই সেবা। আগের রুটগুলোর পরিবর্তে অন্য রুটে চলবে এই বাস।

রুট সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে কলকাতা হয়ে মায়ানমার পৌঁছবে বাসটি। তারপর থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে। এরজন্য মাথাপিছু খরচ পড়বে ১৫ লক্ষ ভারতীয় রুপি।

অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। সেই সাথে যাত্রীদের ভিসাসহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer