প্রকাশিত: ১৮/০২/২০১৯ ৭:৪৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কখনো ডাবে-নারকেলে, কখনো মোটরসাইকেলের বিশেষ চেম্বারে, কখনো বাসের অতিরিক্ত চাকায়, ট্রাকে বিশেষ চেম্বার তৈরি করে পাচারের সময় ইয়াবার চালান জব্দ করেছে র‌্যাব। তবে এবার মাছের ট্রাকের ইয়াবা পাচারের খবর মিলেছে।

রাজধানীর মোহাম্মদপুরে টিক্কাপাড়া এলাকা হতে সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২ ব্যাটালিয়নের একটি দল। এ সময় নগদ এক লাখ আট হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, মোহাম্মদপুর এলাকার আব্দুস সালাম ওরফে জনি (৩৩) আরমান হোসেন (৩২) ও ইমরান হোসেন (৩২)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার একটি বাসা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককরা জানায় গত ছয় বছর ধরে মাছের ট্রাকে করে ইয়াবার চোরাচালান করে আসছিল।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ইয়াবার একটি চালান মাছবাহী ট্রাকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে কৃষি মার্কেটে অভিযান চালানোর পূর্বেই আসামিরা চালান খালাস করে এলাকার হাজি চিন্নু মিয়া রোড সংলগ্ন ১৫সি/১২ আনোয়ারা ভিলার তিন তলায় মজুদ করে। সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে মাছের ট্রাকে করে দ্রুত ইয়াবার চালান খালাস করে ফ্লাটের সংরক্ষণ করার কথা স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে। এরপর আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকে করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer