প্রকাশিত: ০১/০৮/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫২ পিএম

মোঃ আবছার কবির আকাশ ,টেকনাফ::
টেকনাফের হোয়াইক্যং যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ১হাজার পিস ইয়াবা সহ এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা । জানাযায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বিজিবি চেকপোষ্টে হোয়াইক্যং বিওপির পোষ্ট কমান্ডার নায়ক আনোয়ারোর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় বিজিবিরা ঢাকাগামী একটি যাত্রীবাহী সেন্টমার্টিন সার্ভিসে যাহার নং(ঢাকা মেট্রো-ব ১৫-১৩৫১) অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হই।আটক নব-দম্পতি হচ্ছে গোপালগঞ্জের পোষ্ট অফিস রোডের মতিউর রহমানের ছেলে মোঃ রাজিব(৩২) ও তার নববধূ মোছঃ শিউলি (২৪) । বিষযটি নিশ্চিত করে টেকনাফ বর্ডারগার্ড ব্যাটলিয়নের টু আইসি মেজর শরীফ জমদার বলেন আটক ব্যক্তিদের মাদক মামলায় পুলিশের হাতে হস্তান্তর করা হবে ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer