প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৩ এএম

নিজস্ব প্রতিবেদক::
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের নতুন বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার ও কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে বাংলাদেশে আসছেন। ক্রিস্টিন স্করানার বুর্জনার মিয়ানমার সফর শেষে আগামী ১২ জুলাই বাংলাদেশে আসবেন। আর বব রে আগামীকাল রোববার বাংলাদেশে আসবেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

রোহিঙ্গাদের তথ্য-উপাত্ত সংগ্রহে তাদের এই সফর বলে জানিয়েছে জাতিসংঘের সদর দপ্তর সূত্র ও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জানার এমন এক সময় মিয়ানমার-বাংলাদেশ সফর করছেন যখন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ এনে তদন্ত শুরু করার প্রাথমিক প্রক্রিয়া সমাপ্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

মিয়ানমারে নব নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

রাখাইন সংকটের পর গত বছরের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান বব রে। আর দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার নিয়োগ পান ২৩ এপ্রিল।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer