প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ১১:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
আখের ভেতরে করে বিশেষ কৌশলে ইয়াবা পাচার কালে ফয়সাল (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় আখের ভেতরে থাকা ১২ লাখ টাকা মূল্যে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া নিউজ ডটকম: সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাইকং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, তথ্যের ভিত্তিতে আলকরণ মোড় এলাকায় ফয়সালকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে থাকা আখের ভেতরে ইয়াবা আছে। পরবর্তীতে আখের ভেতরে বিশেষভাবে লুকানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer