প্রকাশিত: ১৫/০৭/২০২০ ১:৫৯ পিএম

করোনা পরিস্থিতিতে ১৬০ দেশের নির্বাচিত ১০ হাজার হাজি হজ পালনের সুযোগ পেয়েছে। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও স্থানীয় নাগরিকদের নির্বাচিতরা এ সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্বের ঘোষণা মতে, এবারের মোট হজযাত্রীর ৭০ শতাংশ থাকবেন সৌদি আরবে অবস্থারত বিভিন্ন দেশের প্রবাসীরা। অনলাইনে আবেদন করে এবারের হজে ১৬০ দেশের নাগরিকরা হজের অনুমতি পেয়েছেন।
এবারের হজ হবে সম্পূর্ণ ভিন্ন। হাজিরা মিনায় তাঁবুতে থাকবেন না। কাবা শরিফ স্পর্শ ও হাজরে আসওয়াদে চুমু দেওয়া যাবে না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাওয়াফ ও সায়ি করতে হবে। নামাজের জামাতেও দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সর্বাবস্থায় হজযাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। হাজি ছাড়া অন্য কেউ হজের স্থানগুলোতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই (২৮ জিলকদ) থেকে ২ আগস্ট (১২ জিলহজ) পর্যন্ত নির্বাচিত হাজি ছাড়া অন্য কেউ মিনা, মুজদালিফা ও আরাফায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: আশ শারক আল আওসাত

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer