প্রকাশিত: ২৯/১১/২০২০ ৯:০২ পিএম

ভাস্কর্য ও মূর্তি একই বিষয়, এর মাঝে কোনও পার্থক্য নেই। কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই দাবি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হচ্ছে।


এ বিষয়ে সরকার দলীয় নেতাকর্মীদের পক্ষের যুক্তি বিশেষ করে, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেয়া সম্প্রতি এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মাওলানা মামুনুল হক দেশের সুন্নিয়তপন্থী হিসেবে পরিচিত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ও মাওলানা গিয়াসুদ্দীন তাহেরীসহ অন্যদের বক্তব্য দেয়ার আহ্বান জানান।

তার ফেসবুক ভেডিফাইড পেজে এই আহ্বান জানানোর পর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তার প্রতিক্রিয়ায় বলেন, ভাস্কর্যের পক্ষে সুন্নীতো দূরে থাক ফাসেক মুসলমানেরও সমর্থন থাকতে পারে না।

সেজন্য আজ (রোববার) মাওলানা মামুনুল হক ফেসবুক পেজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে ধন্যবাদ দিয়ে পোস্ট দেন।

তিনি লিখেন, ‘জাযাকুমুল্লাহ ! মুহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেকে ধন্যবাদ জানাই। এভাবেই ক্ষুদ্র ভেদাভেদের উর্দ্ধে উঠে খালেছ তাওহীদপন্থী সকল ঈমানদারের এককাতারে দাড়ানো এখন সময়ের বড় দাবি । আমরা যদি হাতে হাত রেখে এগুতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে’

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer