উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৭:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ-সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫
তিনি বলেন, এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেন, তারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা হয়, প্রোগ্রাম হওয়ার থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, এই লুকোচুরি কেন? এটা করবেন না।

এনসিপি নেতাদের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, এই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায়, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। আজকে কেন আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যেকোনো কাজেই যেতে পারেন, যে কারও সাথেই সাক্ষাৎ করতে পারেন।

ওটা প্রকাশ্যে জানিয়ে দিন। তাহলে তো আর কোনো প্রশ্ন আসে না। লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র খুঁজবে। এখান থেকে নানা কাহিনী রচিত হবে, যোগ করেন রিজভী।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...