প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১০:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র দরবারে একজন বিশ^মাতা হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু রোহিঙ্গাদের কারনে যেসব স্থানীয়রা সার্বিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ছেলে/মেয়েদের চাকুরী না দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নিজস্ব আত্মীয়স্বজন ও পছন্দের লোকজনদের টাকা বিনিময়ে চাকুরী দিয়ে এনজিওরা চরম বৈষম্যের আশ্রয় নিয়েছে। রোববার বিকেল ৫টায় উখিয়া ষ্টেশন চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক বক্তারা এসব কথা বলেন। উখিয়া প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা এনজিওদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ক্যাম্পে যে সমস্ত রোহিঙ্গাদের চাকুরী দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে ছাটাই করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে ক্যাম্পে যাদের চাকুরী দেওয়া হয়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়ে তদস্থলে স্থানীয়দের ছেলে/মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। অন্যথায় এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণকে নিয়ে উখিয়া প্রেসক্লাবের সাংবাদিকেরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সভাপতি বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির জুশান, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক শফিক আজাদ, মুহাম্মদ হানিফ আজাদ, কাজী হুমায়ুন কবির বাচ্চু, মাসুদ করিম ভূইয়া প্রমূখ। সভা সঞ্চালনা করেন উখিয়া প্রেসক্লাবের প্রভাবশালী সদস্য সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, বক্তারা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ও উখিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ক্যাম্পের বিভিন্ন পদে স্থানীয় ছেলে/মেয়েদের আবারো নিয়োগ দানের আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer