ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২২ ৮:২৯ এএম

আফগানিস্তানে স্থানীয় ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধে নির্দেশনা জারি করেছে তালেবান। এ সংক্রান্ত চিঠি এনজিওগুলোর কাছে পাঠিয়েছে আফগান অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলরহমান হাবিব জানিয়েছেন, নারী কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ কেউ কেউ নারীদের জন্য নির্ধারিত ইসলামিক পোশাকবিধির প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেনি।

এই নির্দেশনা জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। আফগানিস্তানে জাতিসংঘের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন প্রকল্পে নিয়োজিত আছেন।

এর আগে, মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালেবান। এর একদিন পর বুধবার নিরাপত্তা রক্ষীরা শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়। আফগান শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করেছেন এবং ‘উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি স্থগিত থাকবে।’

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer