প্রকাশিত: ০১/০৬/২০২০ ৪:৩২ পিএম

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য দিল্লি সীমান্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জরুরি পরিষেবা প্রদানকারী ও সরকারি পাস থাকা ব্যক্তিরা এই সময়ে যাতায়াত করতে পারবেন। সূত্র: এনডিটিভি।

সীমানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে কেজরিওয়াল বলেন, এটা আমরা এজন্য করেছি যেন শহরের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। যে মুহূর্তে আমরা সীমানা খুলব, শহরের বাইরে থেকে লোকজন চিকিৎসার জন্য দিল্লিতে আসবেন। এখন দিল্লির হাসপাতালগুলো এখানকার মানুষের জন্যেই সংরক্ষণ করা উচিত।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, কোভিড–১৯ এ আক্রান্ত মানুষের জন্য আমাদের সাড়ে ৯ হাজার শয্যা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি, আপনি বা আপনার পরিবারের কেউ আক্রান্ত হলে একটি শয্যা পাবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪৭৩ জন। তবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ছে। রোববার ২৪ ঘন্টায় ১ হাজার মানুষ সংক্রমিত হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer