উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৮:০১ এএম

এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গাদের একটি দল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের অচেহ প্রদেশের একটি উপকূলে নেমেছে। এসময় তারা ব্যাপক ক্ষুধার্ত ও দুর্বল ছিল। রোববার (২৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
স্থানীয় পুলিশ প্রধান রোলি ইউইজা বলেন, রোববার ভোরে ৫৮ জনের একটি দল আচেহ প্রদেশের বেসার জেলার মাছ ধরার গ্রাম লাদং-এর ইন্দ্রপাত্র সৈকতে পৌঁছায়। তারা সবাই পুরুষ।
রোলি ইউইজা বলেন, স্থানীয় গ্রামবাসী রোহিঙ্গাদের একটি কাঠের নৌকায় ভাসতে দেখে। তারপর ওই নৌকায় থাকা মানুষদের সেখানে অবতরণ করতে সাহায্য করেন ও স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তিনি বলেন, ক্ষুধা ও পানি শূন্যতার কারণে তারা বেশ দুর্বল হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে সাগরে থাকায় তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরই মধ্যে তাদের খাদ্য ও পানি সরবরাহ করেছে গ্রামবাসী।

তিনি আরও বলেন, পুরুষদের মধ্যে অন্তত তিনজনকে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে ও অন্যরা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু রোহিঙ্গাদের এই দলটি মিয়ানমার নাকি বাংলাদেশে আশ্রয় নেওয়াদের মধ্যে থেকে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালে বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, ধর্ষণ ও হত্যা করে জাতিগত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগেও বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের কয়েক লাখ মুসলিম সংখ্যালঘু। তারা এখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারেনি। তাছাড়া রাখাইনে রোহিঙ্গা নির্যাতন অব্যাহত রয়েছে। ফলে প্রায়ই সেখান থেকে নৌপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে তারা

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...