প্রকাশিত: ০৫/১১/২০২১ ১০:২৩ এএম

দেশের বেসরকারি চ্যানেল ‘একাত্তর টেলিভিশন’ এর প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। এ তথ্য জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক (এস আই) মামুন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে, ৯ এর ১ ধারায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে শাকিল আহমেদের বিরুদ্ধে এই মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে এস আই মামুন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাতেই শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৬। পরে আনুমানিক রাত ১২ টার দিকে অভিযোগকারী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তাঁর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ঘটনার বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে গত বুধবার ভুক্তভোগী নারী অভিযুক্ত শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্টদের কাছে বিচার দাবি করেন। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer