প্রকাশিত: ১৪/১২/২০২০ ৮:২৯ পিএম

বার্তা পরিবেশক::
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নিয়ে সংবাদ প্রতিবেদন তৈরির দক্ষতা বৃদ্ধিতে কক্সবাজারে সাংবাদিকদের ২দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ। সোমবার সকালে শহরের একটি হোটলে এর উদ্বোধন করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
এসময় তিনি বলেন, যে কোন মহামারি নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। জানান, করোনা যুদ্ধে জয়ী হতে গণমাধ্যম হতে পারে অন্যতম হাতিয়ার। জনসাধারণকে করোনার সংক্রমণ নিয়ে সচেতন করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন ফারাহ কবির। করোনা নিয়ন্ত্রণে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার নেয়া উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার, উন্নয়ণকর্মী ও সাংবাদিকরা এক হয়ে কাজ করলে সহজেই করোনাভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি বলেন, সংবাদ প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদের আরো বেশি সতর্ক থাকা দরকার। সেইসাথে সাংবাদিকদের গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে প্রতিবেদন তৈরির পরামর্শও দেন তিনি।।
কক্সবাজারের সাংবাদিক নেতারা বলেন, করোনা মহামারিতে পেশাগত দিক ও জীবন-জীবিকা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাংবাদিকরা। করোনার শুরুতে লকডাউনে সবাই ঘরে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেদন তৈরি করে জনসাধারণকে সচেতন করতে ভূমিকা রেখেছেন তারা। এসময় কক্সবাজারে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন উন্নয়ন সংস্থার ভূমিকার কথা তুলে ধরেন তারা।
সোমবার সকালে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে মঙ্গলবার বিকেলে। জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টার জেলা প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩০জন সংবাদকর্মী অংশ নেন কর্মশালায়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer