প্রকাশিত: ১০/০২/২০২১ ৭:২৩ পিএম

ফারুক আহমদ , উখিয়া নিউজ ডটকম::
বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবে ‘র উদ্দোগে গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার রামু উপজেলা ও ৯ ফেব্রুয়ারি উখিয়া উপজেলায় সামাজিক সংহতি রক্ষায় আন্ত-ধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।
ইউ এন ডিপি কক্সবাজারের সহযোগিতায় একলাব কর্তৃক বাস্তবায়িত সামাজিক সংহতি প্রকল্পের আওতায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্হানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি পাশাপাশি সামাজিক সম্পৃতি বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তারই অংশ হিসাবে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলায় এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দাতা সংস্থা ইউএনডিপি ও একল্যাবের কর্মকর্তা, মাঠকর্মীগণ ।
এনজিও সংস্থা একলাবের মোঃ কেফায়েত উল্লাহ সাজ্জাদ ‘এর উপস্থাপনায় আয়োজিত এ সংলাপ অনুষ্ঠানে ধর্মীয় নেতাগন তাদের নিজ নিজ ধর্মের আলোকে উপস্থিতদের মাঝে শান্তির বানী তুলে ধরেন এবং ভিন্ন ভিন্ন ধর্মের মাঝে সৌহার্দ রক্ষার তাগিদ দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer