প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ২:১২ পিএম

images——————–-সালাউদ্দিন সিকদার

হাতটা না হয় বুলিয়ে দিও।

সাগরে-র প্রশান্তি মাখা, নিরা-ময়ের শীতল পাখা
আমার বুকে বুলিয়ে দিও।
জ্বলছি আমি স্বপ্ন ব্যথায়, মাতাল আমি তোমার নেশায়
একটু তোমার ছুঁতে দিও।

তোমার হৃদের হৃদয়খানি ; বেশী নয়–একটুখানি
আমার পরে মেলে দিও।
ঝরে পড়ুক ঝর্ণা তোমার, মহৌষধি মধু তোমার
আমার বুকে ঢেলে দিও।

তৃষ্ণা যদি বাড়েও আমার, তেষ্টা নিয়ে মরবো আবার
তবু—একটু পান করতে দিও।
একটু তোমায় ধরতে দিও, একটু তোমায় দেখতে দিও
একটু ছোঁয়া ছুঁতে দিও।

একটু তোমার কথা দিও, একটু তোমার গাথা দিও
একটু আমায় জীবন দিও।
আমার হৃদয় তোমার মাঝে, তুমি থাকো আমার সাজে
তোমার জিনিস তুমি নিও

হাতটা না হয় বুলিয়ে দিও ; একটু ছোঁয়া ছুঁতে দিও।
————————————————

পাঠকের মতামত

​‘কারণিক ভুল’ নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কৌশল?

​সরকারি কিংবা বেসরকারি যেকোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানে নথিপত্রের “ইচ্ছাকৃত ভুল” বা “ইনটেনশনাল মিস্টেক” সাধারণ কোনো অসাবধানতা ...

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...