প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৯:২৫ পিএম , আপডেট: ২৭/০২/২০১৯ ১০:০৪ পিএম

নিউজ ডেস্ক:
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীথানা হবে মানুষের সেবার কেন্দ্র মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারেন, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে।

বুধবার ) বেলা ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়, পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে।’

মানুষকে সেবা দেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব হয় মন্তব্য করে আইজিপি বলেন, ‘পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিষয়ে জনগণ যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তবে সেবার মান আরও উন্নত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনবান্ধব পুলিশ গঠন করতে পেরেছি। যার ফলে ঢাকায় অপরাধের মাত্রা এখন অনেক কম। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে নগরবাসীকে নিরাপদে রেখেছি। নারীবান্ধব ও শিশুবান্ধব পুলিশ গঠন করা হয়েছে। সুন্দর ব্যবহার করার মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো, এটাই হোক ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।’

শুভেচ্ছা বক্তব্য শেষে বেলুন উড়িয়ে ডিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর ডিএমপি’র গোয়েন্দা পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট (সোয়াত), সাইবার ক্রাইম ইউনিট, কে-নাইন ইউনিট (ডগ স্কোয়াড), কাউন্টার টেরোরিজম ইউনিটসহ ডিএমপির সব ইউনিট বর্ণাঢ্য এই র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি ডিএমপি সদর দফতর থেকে বের হয়ে বেইলি রোড দিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...