প্রকাশিত: ১৫/১০/২০২০ ৮:৩২ এএম

সাতক্ষীরায় কলারোয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। এ ঘটনায় শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান বেঁচে আছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বলেন, বাড়িতে মাসহ ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়র বাড়িতে ছিলেন। আমি ছিলাম পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পাই। তখনই এগিয়ে গিয়ে দেখি ঘর বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখি এই দৃশ্য। কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।

রায়হানুল ইসলাম আরও বলেন, ‘পাশের কিছু লোকের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।’

কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, শাহিনুর রহমানসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer