প্রকাশিত: ২২/০২/২০১৮ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫২ হাজার ২৯২ নম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা এই বছর হজের নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে।
হজ-ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদ অনুযায়ী, যারা ঘোষিত সময়ে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।
হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধন শুরু হবে বলে জানা গেছে। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ২০৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ২৭ হাজার ৫৬৫ নম্বর পর্যন্ত ব্যক্তিরা নিবন্ধন করে হজে যান।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer