
প্রতিষ্ঠানের নাম: মুক্তি কক্সবাজার (Mukti Cox's Bazar)
পদের নাম: ক্রেডিট অফিসার (লেভেল-২)
পদসংখ্যা: ৩০ জন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বান্দরবান, চট্টগ্রামসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন স্থান
বেতন: ২৩,০০০–২৫,০০০ টাকা (মাসিক)
চাকরির ধরন: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৫ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
মুক্তি কক্সবাজার বাংলাদেশের উন্নয়ন খাতে একটি সুপরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। ১৯৯৬ সাল থেকে প্রতিষ্ঠানটি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফের (PKSF) সহযোগিতায় বাস্তবায়নাধীন ক্ষুদ্রঋণ সহায়তা কর্মসূচির আওতায় ক্রেডিট অফিসার (লেভেল-২) পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১. ঋণ বিতরণ, কিস্তি আদায় ও সঞ্চয় সংগ্রহ করা।
২. নিয়মিত গ্রুপ সভা পরিচালনা করা।
৩. ঋণের সঠিক ব্যবহার ও পুনঃপরিশোধ নিশ্চিত করা।
৪. খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও আদায় কার্যক্রম জোরদার করা।
৫. প্রতিষ্ঠানের নীতিমালা ও পিকেএসএফের নির্দেশনা বাস্তবায়ন করা।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
১. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
২. বর্তমানে/পূর্বে কর্মরত দুইজন পেশাগত রেফারির নাম ও যোগাযোগের তথ্য।
৩. সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি।
৫. জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার ফটোকপি।
বরাবর: পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
মুক্তি কক্সবাজার, প্রধান কার্যালয়
মুক্তি ভবন, গোলদিঘীরপাড়, কক্সবাজার-৪৭০০।
ই-মেইল: jobsmukticox@gmail.com
আবেদনপত্র সরাসরি ডাকযোগে, ই-মেইলে অথবা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। খামের ওপর অথবা ই-মেইলের Subject Line-এ অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
https://bdjobs.com/h/details/1552989?ln=1
সতর্কতা: চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। নিয়োগের নামে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।