প্রকাশিত: ০১/০৩/২০১৮ ৯:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ এএম

নড়াইল : ভুয়া বিলে সই না করায় ইউএনওকে হত্যার হুমকি দিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু। এ অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। ভুয়া প্রকল্পের বিলে সই না করায় হত্যার হুমকির অভিযোগ এনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) থানায় জিডি দায়ের করেন তিনি। জিডি নং-১৫৭৬, তারিখ ২৮/২/১৮।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু ২০১৭ সালের ২৯ জুন কিছু ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে আসেন এবং ওই বিলে উপজেলা নির্বাহী অফিসারকে সই করতে বলেন। কিন্তু ভুয়া প্রকল্প হওয়ায় ইউএনও সই না করায় ৩৯ লাখ টাকা ফেরত চলে যায়।

এর পর থেকে উপজেলা চেয়ারম্যান ইউএনওকে প্রকাশ্যে হুমকি দেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে এবং টেলিফোন ও মোবাইলে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

তিনি জিডিতে আরো উল্লেখ করেছেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি তৎকালীন প্রকাশ বিকাশ বাহিনীর সহযোগী এবং ডাকাত ছিলেন। তিনি একজন পেশাদার খুনি। সম্প্রতি তিনি রাজনীতিতে জড়িয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন।

তিনি বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত কয়েকটি মামলায় আসামি হয়েছেন। অব্যাহত হুমকি ও টেলিফোনের আলাপচারিতায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার স্বার্থে তিনি থানায় জিডিটি দায়ের করেছেন। তবে এ ব্যাপারে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট’।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer