প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৯:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৭ এএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, সরকার গ্রামীন জনপদের মানুষের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করছে। এজন্য প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন, সড়ক পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ সহ যুগোপযোগি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের বিগত চারবছরে যে উন্নয়ন হয়েছে তা দেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। অতীতে এমন উন্নয়ন কর্মকান্ড মানুষ দেখেনি। উন্নয়ন কর্মকান্ডের কারনেই এখন দেশের সর্বত্র সরকারের জনপ্রিয়তা বেড়ে চলেছে।

সাংসদ কমল আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল তিনটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩টি জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মানকাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন হওয়া সড়কের মধ্যে রয়েছে, আফসার-আহমদ কামাল চৌধুরী সড়ক, মাহবুব-বুলবুল সড়ক ও জালাল-মোতাহারুল হক সিকদার সড়ক।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে জোয়ারিয়ানালার কৃতি সন্তান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, সাংবাদিক খালেদ শহীদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আবছার কামাল সিকদার, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মীর কাসেম, মুহিব্বুল মোক্তাদিন তানিম, যুবলীগ নেতা উত্তম মহাজন প্রমূখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer