প্রকাশিত: ০৯/০৮/২০২২ ১১:১২ পিএম

রাজধানী উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (২১) ও মো. রফিক (২২) নামে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর এলাকার খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার রাতে ডিএমপি উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৮টার দিকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনক ভাবে মো. আব্দুল্লাহ (২১) ও মো. রফিক (২২) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৪০০ পিস করে মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা যুবক। পেশায় তারা ইয়াবার ক্যারিয়ার। কক্সবাজার থেকে তারা সরাসরি ইয়াবা বহন করে ঢাকায় এনে বিক্রি করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer