প্রকাশিত: ৩০/১১/২০২০ ৩:৩৯ পিএম , আপডেট: ৩০/১১/২০২০ ৩:৪০ পিএম


ওয়াজ মাহফিলে উচ্চশব্দ ব্যবহারে জনদুর্ভোগ লাঘবে সরকারি নির্দেশনায় ব্যবস্থা নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন। ইতিমধ্যে এ বিষয়ে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। কোথাও ওয়াজ মাহফিলের উচ্চশব্দের অভিযোগ পেলে মাহফিল বন্ধ করে দেয়া হবে।

সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা স্বাক্ষতির পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের সিদ্ধান্তের আলোকে গত ২৫ নভেম্বর এ নির্দেশনা জারি করা হয়েছে। কোথাও ওয়াজ মাহফিলে উচ্চশব্দ ব্যবহার করলে আর সে বিষয়ে কেউ অভিযোগ জানালে সেটি বন্ধ করা হবে। ইতিমধ্যে পুলিশ সুপার, ইউএনও এবং ওসিদের এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, ওয়াজ মাহফিল মূলত রাতে হয়। উচ্চশব্দের কারণে রাতে মানুষের ঘুমে সমস্যা হয়, জনদুর্ভোগ হয়। সেজন্য কেউ যদি অভিযোগ করে তবে জনদুর্ভোগ লাঘবে মাহফিল বন্ধ করা হবে। উচ্চশব্দ ব্যবহার ছাড়া মাহফিল পরিচালনায় কোনো বাধা নেই

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer