প্রকাশিত: ২৭/০১/২০২১ ৯:১১ পিএম

ফারুক আহমদ , উখিয়া ::
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন ( স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিট) বলেছেন সহিংসতার শিকার নারীদের স্বাস্থ্য সেবা, চিকিৎসা প্রদান ও শিশুর সুরক্ষায় অধিকতর গুরুত্ব দিতে হবে
গত মঙ্গলবার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর।
সভায় উপস্থিত ছিলেন, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন, মেডিকেল অফিসার, হাসপাতালে কর্মরত সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। ‍
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালের আগত জেন্ডার বেইজড ভাইলোন্স রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অধিকতর গুরত্বপ্রদানসহ এ বিষয়ে প্রণীত বিভিন্ন চিকিৎসা বিষয়ক প্রটোকল সর্ম্পকে অবহিত করেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তিকৃত শিশু রোগীদের সাথে কথা বলেন এবং শীতকালীন পোশাক বিতরণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পাঠকের মতামত

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer