প্রকাশিত: ১৪/০১/২০২১ ৯:২৮ পিএম

সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বই বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুল আলম, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজি, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম, শামশুল আলম,মৌসুমি বড়ুয়া, হাবিবুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer