প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৮:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৬ এএম

বার্তা পরিবেশক::

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী খালের তীব্র ভাঙ্গণে গ্রামীণ সড়ক লন্ডভন্ড হয়ে বিদ্যুতের খুঁটি খালের গর্ভে চলে গেলেও কর্তৃপক্ষের কোন খবর নেই। খালের ভাঙ্গাণে ইতিমধ্যে গ্রামীণ সড়কের সাথে একাধিক বিদ্যুতের খুঁটি খালের গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েঝে। যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। রামু সেনানিবাস হয়ে উখিয়ার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের উপর দিয়ে উখিয়া উপকূলীয় এলাকা মনখালী পর্যন্ত সম্প্রসারিত ১৩ হাজারেরও অধিক ভোল্টেজ ক্ষামতা সম্পন্ন বিতদ্যুতের লাইনটি ধুরুমখালী খালের পাশ দিয়ে যাওয়ার বিদ্যুতের একাধিক খুঁটি খালের পাড়ে স্থাপনের প্রায় ৩ বছরের মাথায় কয়েকটি খুঁটি সরিয়ে বিকল্প বিদ্যুৎ সম্প্রসারণ ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষের একান্ত জরুরী বলে মনে করছেন। আরো দেখা যায়, উখিয়া পল্লী বিদ্যুৎতের আওয়াতাধীন বিভিন্ন গ্রামে যাওয়া মেইন লাইনের একটি খুঁটি ইতি মধ্যে গত বর্ষায় মাটি স্বরে যাওয়ায়, যে কোন মূহুর্তে খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমত অবস্থায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। খুঁটিটি দ্রুত গতীতে অন্যত্রে সরিয়ে ফেলার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদকর্মী, নুরুল ইসলাম (শান্ত) উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করেছেন।

এদিকে হলদিয়াপালং গ্রামীণ সড়কগুলো বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামীণ যোগাযোগ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনসাধারণ। সরজমিনে গিয়ে দেখা যায়, উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের রুমখা নতুন পাড়া, চৌধুরী পাড়া, নাপিত পাড়া, মহাজন পাড়া, শীল পাড়া প্রতিদিন হাজার হাজার মানুষের চলা-চলের রাস্তা দীর্ঘ ৩ বছর ধরে ভেঙ্গে অচল অবস্থায় হলেও দেখার জন্য ও রাস্তা মেরামতের জন্য কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। ব্যাপক্ষ ভাঙ্গনের কারনে বেহাল অবস্থা দেখা দিয়েছে। নতুন পাড়া রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছোট ছোট ছেলে-মেয়েরা রুমখাঁ চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুকি নিয়ে লেখাপড়ার জন্য যাতায়ত করছে। এদিকে এলাকা বাসীর সাথে কথা বলে যানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে আমাদের রাস্তাটি ভেঙ্গে গেলে কোন জন প্রতিনিধি রাস্তা মেরামতে এগিয়ে আসেনি।

উখিয়া ডিগ্রী কলেজের ছাত্র, আয়ুবুল ইসলাম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, কক্সবাজার সিটি কলেজের ছাত্র- শফিউল করিম, রামু কলেজের ছাত্র- মিজানুর রহমান ও বঙ্গমাতা মহিলা কলেজের ছাত্রীরা, রুমখাঁ পালং আলীম মাদ্রাসার ছাত্র-ছাত্রী, ছৈয়দ বকতিয়ার-চেমন বাহার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে আলাপকালে সাংবাদিকদের দুঃখ করে বলেন, বর্ষা মৌসুম আসলে পানির ¯্রােতের কারনে আমাদের ৩ কিলোমিটার হেটে গোরামিয়া চৌধুরীর গেরেজ দিয়ে যাতায়ত করতে হয়। একারনে আমরা টিক ভাবে লেখাপড়া করতে পারছি না। আমরা স্থানীয় জন প্রতিনিধি ও উখিয়া উপজেলা প্রসাশনের প্রতি জরুরী রাস্তা মেরামতের জন্য অনুরোধ জানাচ্ছি।

এলাকাবাসীরা জানান বর্ষা আসলে আমাদের ছোট ছোট বাচ্ছাদের রাস্তা দিয়ে পানি চলাচলের কারনে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে যদি দ্রুতগতিতে রাস্তা মেরামত করা না হয় তাহলে আগামী বর্ষা মৌসুমে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।

স্থানীয় বাসীন্দা, মোহাম্মদ চুরত আলম (আকাশ) সহকারী প্রোগ্রামার (আইসিটি) জেলা প্রসাশকের কার্যলয় বান্দারবান বলেন, জনগণের স্বার্থে জরুরী ভিত্তিতে রাস্তা ভাঙ্গণের মেরামত করার জন্য স্থানীয় জনগপ্রতিনিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। কক্সবাজার আন্তঃজেলা হকার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও উখিয়া উপজেলা হকার সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (শান্ত) বলেন, বিশ্বের সাথে থাল মিলিয়ে বর্তমান সরকার আমলে চোখে পড়ার মত সারা বাংলাদেশে উন্নয়ন হলেও এ এলাকা অবহেলিত বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আর এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করছেন যে, শুধু শহরে বন্দরে উন্নয়ন হলে হবে না গ্রামগঞ্জে যেন মানুষ কষ্ট না পায় সেদিকে জনপ্রতিনিধি ও প্রশাসনের খেয়াল রাখতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক তার বিন্দুমাত্র কাজ হচ্ছে না অত্র এলাকায়। জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত ও ঐ এলাকায় ঝুকি পুর্ণ বিদ্যুতের খুঁটি সরানোর জন্য জেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer