প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৯ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

উখিয়ায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত সুপারি বাগানে প্রতিপক্ষের দুর্বৃত্তরা হানা দিয়ে সুপারি লুটপাট করছিল। এসময় বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে গৃহবধুর শ্লীলতাহানী ও মারধর করেছে। ঘটনাটি ঘটেছে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম পড়–য়া পাড়া গ্রামে।

ক্ষতিগ্রস্থ প্রিয়দর্শী বড়–য়ার স্ত্রী শিখা বড়–য়া(৪০) জানায়, তারা বাগানের সুপারি বিক্রি করে সংসারের ভরণপোষন চালিয়ে আসছিল। গত শনিবার বেলা ১২ঘটিকার দিকে নতুন পাড়া এলাকার বসতভিটায় প্রতিপক্ষ তোফাজ্জল আহমদ (৩০) আজিম (৪০) রমিজ আহমদ(৩২) সহ একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দা,কিরিচ নিয়ে সুপারি বাগানে হানা দেয়। এসময় দুর্বৃত্তরা প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের সুপারি লুটপাট করে। লোক মূখে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা গৃহবধু শিখা বড়–য়াকে ধাওয়া করে বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। শিখা বড়–য়া জানান, দুর্বৃত্তরা তাঁকে মারধর, টানা হেচড়া করে শ্লীলতাহানী ও গুরুতর আহত করে। দুর্বৃত্তরা এ সুযোগে তাঁর পরনে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসি গৃহবধু শিখা বড়–য়াকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিখা বড়–য়া বাড়ী হয়ে এজাহার নামীয় ৫জন সহ ৪০/৫০ দুর্বৃত্তের বিরুদ্ধে উখিয়া থানায় একটি এজাহার ডায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত পুর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...