প্রকাশিত: ১৭/০৪/২০১৮ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আদালত। ১৬ এপ্রিল উখিয়া সিনিয়র সহকারি জজ আদালত এ স্থগিতাদেশ প্রদান করা হয় বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও এডভোকেট রবিউল এহসান লিটন।
মামলার বাদী আভাষ শর্মা বিশু জানান, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর সাধারণ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়ে সুষ্ঠুভাবে ক্লাবের দায়িত্ব পালন করে আসছি এবং প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদও গঠন করা হয়। কিন্তু নির্বাচিত সাধারণ সম্পাদকের অজান্তে বেআইনী ও অনাধিকারভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা হয়। অথচ উখিয়া প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের জন্য প্রেস ক্লাবের কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এই তথাকথিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদকের নামও বাদ দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়, মামলায় বিবাদী করা হয় প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার যথাক্রমে- মোহাম্মদ নুরুল হক ও নুরুল হক খান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সুমন।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer