প্রকাশিত: ৩১/১২/২০১৭ ৮:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪১ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় অন-লাইন পোর্টাল উখিয়া নিউজ ডট কম এর বার্তা সম্পাদক হিসাবে উখিয়ার সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ কে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৮ ইংরেজী নববর্ষের শুরুতেই তিনি বার্তা সম্পাদক পদে যোগদান করবেন।

বিশিষ্ট সাংবাদিক ফারুক আহমদ বর্তমানে জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন, চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক কর্ণফুলিতে উখিয়া প্রতিনিধি এবং জেলার বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রির্পোটার হিসাবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি দীর্ঘ ২৪ বছর ধরে সাংবাদিকতার কর্মযজ্ঞে ইতিপূর্বে জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠ, দৈনিক আমার দেশ, দৈনিক ভোরের কাগজ, বাংলা বাজার পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক ফারুক আহমদ ১৯৯০ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি, ১৯৯৫ সালে চট্টগ্রাম বোর্ডের অধিনে এইচএসসি, ১৯৯৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ এবং ২০০৬ সালে সাউথ-ইষ্ট ইউনিভার্সিটি হতে ইসলামিক স্ট্যাডিজ বিভাগ নিয়ে এম.এ ডিগ্রি অর্জন করেন।
তিনি উখিয়া নিউজ ডট কমের বার্তা সম্পাদক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...