প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৫:৪১ এএম , আপডেট: ২৫/০১/২০১৭ ৫:৫০ এএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২শ গ্রাম গাজা ও ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটককৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করার হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। উখিয়া থানার উপ-পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা ও চোলাই মদ সহ ২ জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত মিয়া হোছনের ছেলে মোঃ সালাম (৪৫) ও একই গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে জসিম উদ্দিন (৩২)। এলাকাবাসী বলছেন এরা ২ জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে। এদের কারণে এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। মাদক পাচারকারী ছাড়াও স্থানীয় ভূমিদস্যু বলেও জানা গেছে।

পাঠকের মতামত

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer