প্রকাশিত: ২৮/০৮/২০২০ ২:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করা হয়েছে। রবি এক্সিয়াটার চিফ করপোরেট অফিসার শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী আমরা আজ সকাল থেকে টেকনাফ ও উখিয়া এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করেছি।’

টেলিকমিউনিকেশন কোম্পানি সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার দিকে বিটিআরসি থেকে তাদেরকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

টেকনাফ ও উখিয়া এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিটিআরসি।

উল্লেখ্য, এর আগে, টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer