ইনানী টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। ...

ওসমান আবির :
কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনা মুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
গত মঙ্গলবার (৩০-জুন) তার প্রথম ফলো আপ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।আজ রবিবার সর্বশেষ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে বাসায় নিয়ে আসা হয়।তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরো ১৪ দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুন কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।করোনা শনাক্ত হওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিনি দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন।
পাঠকের মতামত